মামার বাড়ি বেড়াতে এসে দেয়াল চাপায় আরমান হোসেন(১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের সনমান্দী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আরমান সনমান্দী পশ্চিম পাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
জানা গেছে, উপজেলার সনমান্দী পূর্বপাড়া গ্রামে মোর্শেদ ভূঁইয়ার বাড়িতে তার ভাগিনা আরমান বেড়াতে আসে। বিকেলে মামার বাড়িতে নবনির্মিত দেয়ালের ভারী ইট ও সিমেন্টের নিচে চাপা পড়ে আরমান। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্কুল ছাত্রের মামা মোর্শেদ জানান, দুর্গাপূজার কারণে স্কুল বন্ধ থাকায় ছুটি কাটানোর জন্য আরমান তার বাড়িতে বেড়াতে আসে। অসাবধানতাবশত দেয়াল ধসে তার মাথার ওপর পড়লে মুহূর্তেই সে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।