পিরোজপুরের ভান্ডারিয়ায় ইলেকট্রনিকস ব্যবসায়ীদের নিয়ে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে ভান্ডারিয়া পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে উপজেলার শতাধিক ইলেকট্রনিকস ব্যবসায়ী অংশ নেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের খুলনা বিভাগের ডিএসএম মো. হাবিবুর রহমান, টিএসএম মো. মুস্তাফিজুর রহমান এবং ভান্ডারিয়া এলাকার পরিবেশক মো. শাহিন হোসেন।
অনুষ্ঠানে সেরা ১০ বিক্রেতাকে উপহার দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী ব্যবসায়ীদের জন্য ছিল বিশেষ উপহার ও র্যাফেল ড্র। এতে সাতজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন।
সম্মেলনে এমইপি গ্রুপের পণ্যের গুণগত মান, আধুনিক প্রযুক্তি, বিক্রয় বৃদ্ধি, গ্রাহকসেবার উন্নয়ন এবং ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি গ্রুপের প্রতিনিধি ও স্থানীয় ইলেকট্রনিকস ব্যবসায়ীরা ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।