চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পিএম

চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট নগরের ডবলমুরিং থানার অস্ত্রাগার থেকে লুট হওয়া একটি ম্যাগাজিনসহ বিদেশি ‘টরাস’ পিস্তল, দুইটি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গোপন খবর পেয়ে ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সলের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক টিম শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে আগ্রাবাদ সরকারি কমার্স কলেজের পাশের একটি পরিত্যক্ত শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি শপিং ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনসহ একটি  ‘টরাস’ পিস্তল, ২টি অতিরিক্ত খালি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।  

 

সর্বশেষ সর্বাধিক পঠিত