ত্রিশালে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম

ময়মনসিংহের ত্রিশালে বেপরোয়া গতির ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ত্রিশাল উপজেলার কালীর বাজার রোডে বুধবার (২১ অক্টোবর) রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম (৫৫) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খাস মথুরাপুর বড়বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, ত্রিশালের কালীর বাজার রোডে ডাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মনসুর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

সর্বশেষ সর্বাধিক পঠিত