চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়ায় অবশেষে পরিবহন চালকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের নিজস্ব আর্থয়ানে কার, মাইক্রোবাস, সিএনজি ও ব্যাটারিচালিত চালকদের জন্য স্থায়ী পার্কিং স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ঘটনাস্থলে ঘুরে দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গাছবাড়ীয়া পুরাতন কলেজ গেইট সংলগ্ন স্থানে পার্কিং স্ট্যান্ডের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে।
আবেগাপ্লুত হয়ে গাছবাড়ীয়া কার, মাইক্রো ও হাইচ সমিতির নেতারা বলেন, আমাদের গাড়ি রাখার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। বাধ্য হয়ে সড়কের ওপর গাড়ি রাখতে হতো, এতে যানজট লাগতো। এমপি সাহেব আমাদের কষ্ট বুঝে পার্কিংযের জায়গা করে দিয়েছেন। আমরা খুবই আনন্দিত।
শ্রমিকবান্ধব নেতা হিসেবে এমপির প্রশংসা করে তারা বলেন, এমপি জসীম উদ্দীন আহমেদ সবসময় শ্রমিকবান্ধব নেতা। চালকদের কথা চিন্তা করে তিনি যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়।