আগামী ২৬ অক্টোবর (সোমবার) রাত ৮টা থেকে ঢাকা-কক্সবাজার রুটে ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটি আনুষ্ঠানিকভাবে চলাচল শুরু করবে।
ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী এই ট্রেনের যাত্রাপথ এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারগামী এই ট্রেনের প্রথম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। রাত ৮টা থেকে ট্রেনটি নিয়মিত রুটে যাত্রা শুরু করবে।
এই সম্প্রসারণের ফলে মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরাও এখন থেকে সরাসরি পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াত করার সুযোগ পাবেন।