সৌদি আরবে একের পর এক ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে যাত্রীরা

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ১৪১টি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী।

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পিএম

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলাচলে বিধিনিষেধের কারণে বিভিন্ন এয়ারলাইনসের ১৪১টি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এর মধ্যে ৬৬টি সরাসরি ফ্লাইট এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে এসব ফ্লাইটের কারণে ভোগান্তিতে পড়েছেন ২১ হাজার ৯৩৩ জন যাত্রী।

সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে এই চারটি এয়ারলাইনসের ৬৬টি সরাসরি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, সালামএয়ারের ৭টি, ইজিপ্টএয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি এবং এয়ার ইন্ডিয়ার ৭টি ফ্লাইট রয়েছে। এসব এয়ারলাইনসের মোট ৭৫টি ট্রানজিট ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট বিভাগের স্কোয়াড্রন লিডার সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে এসব ফ্লাইটের চলাচলে সমস্যা হয়েছে। তবে ফ্লাইট চলাচল কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে দেওয়া তথ্যে কিছু উল্লেখ করা হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত