টিনজাত খাবার ও বোতলের পানি মজুতের পরামর্শ ব্রিটিশ প্রধানমন্ত্রীর

সাম্প্রতিক সময়ে সাইবার হামলা, তীব্র বৈরী আবহাওয়া, বিদ্যুৎ বিপর্যয় এবং বিদেশি শক্তির প্রচ্ছন্ন হুমকির মতো ক্রমবর্ধমান ‘অপ্রত্যাশিত ঘটনা’ মোকাবিলায় জাতীয় স্তরে প্রস্তুতি বৃদ্ধির অংশ হিসেবে এই নির্দেশনা জারি করেছে।

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৯ এএম

ব্রিটিশ সরকার দেশটির নাগরিকদের জরুরি পরিস্থিতির জন্য ঘরে অন্তত ৩ দিনের টিনজাত খাবার, বোতলজাত পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দিয়েছে। খবর বিবিসি

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সাম্প্রতিক সময়ে সাইবার হামলা, তীব্র বৈরী আবহাওয়া, বিদ্যুৎ বিপর্যয় এবং বিদেশি শক্তির প্রচ্ছন্ন হুমকির মতো ক্রমবর্ধমান ‘অপ্রত্যাশিত ঘটনা’ মোকাবিলায় জাতীয় স্তরে প্রস্তুতি বৃদ্ধির অংশ হিসেবে এই নির্দেশনা জারি করেছে।

যুদ্ধ, অনলাইন আক্রমণ বা প্রাকৃতিক দুর্যোগের মতো সংকট মোকাবেলার জন্য পরিবারগুলোর কাছে তিন দিনের মতো বোতলজাত পানি ও টিনজাত খাবার রাখার বিষয়ে সরকার সুপারিশ প্রণয়ন করেছে।

জরুরি পরিস্থিতির জন্য মাথা পিছু প্রতিদিন ৩ লিটার করে (৩ দিনের জন্য মোট ৯ লিটার) বোতলজাত পানি এবং রান্না ছাড়া খাওয়া যায় এমন টিনজাত মাংস, সবজি বা শুকনো ফল মজুত রাখা।

ঘরে টর্চলাইট, ব্যাটারি বা উইন্ড-আপ রেডিও, ক্যান ওপেনার, ফার্স্ট এইড কিট, পাওয়ার ব্যাংক, ওয়েট ভাইপস, কম্বল এবং অনলাইনের মাধ্যমে পেমেন্ট সিস্টেম বা ব্যাংক বন্ধ থাকলে ব্যবহারের জন্য নগদ অর্থ রাখা।

বার্নহ্যাম আরও বলেন, বিষয়টা আতঙ্কিত হওয়ার নয়... বরং কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য বাড়িতে পর্যাপ্ত জিনিসপত্র রাখার বিচক্ষণ ব্যবস্থা গ্রহণ করা।

সর্বশেষ সর্বাধিক পঠিত