'নোবেল' পেয়েই মাঠে ফিরতে উন্মুখ মেসি, লন্ডন যাত্রা নিয়ে রহস্য

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১০:০৮ এএম

স্প্যানিশদের কাছে নোবেল পুরস্কার পরিচিত মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ অ্যাওয়ার্ড গ্রহনের পরপরই ক্লাবের টানে যুক্তরাষ্ট্র অভিমুখে উড়াল দিয়েছেন লিওনেল মেসি। স্পেনের সেই আবেগঘন মুহূর্ত উদযাপনের পরই নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে শনিবারের ম্যাচে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। দলের প্রতি অধিনায়কের এমন অসাধারণ নিবেদন ও পেশাদারিত্ব দেখে মুগ্ধ ইন্টার মায়ামির প্রধান কোচ ক্রিশ্চিয়ান "কিলি" গঞ্জালেস।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে গঞ্জালেস বলেন, “হ্যাঁ, কালকের ম্যাচের জন্য অবশ্যই আমরা লিওকে পাচ্ছি। তবে সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের দল ও ক্লাবের প্রতি তার এই অবিশ্বাস্য প্রতিশ্রুতি আমাকে গর্ভে ভরিয়ে দেয়। এই পুরস্কারটি সে শুধু মাঠে যা করে তার জন্য পায়নি, মানুষ হিসেবে তার মূল্যবোধ ও আদর্শের জন্যই পেয়েছে।”

মায়ামি কোচ আরও যোগ করেন, “স্পেনে এতো বড় একটি আবেগঘন মুহূর্ত উদযাপনের পরও মেসি নিজ উদ্যোগে কালকের ম্যাচে আমাদের সাথে থাকতে ও খেলতে চেয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। পুরো দলের প্রতি তার নিবেদন কতটা গভীর, এই ঘটনাটি তারই এক অনন্য বার্তা।”

এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ৩০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। শনিবার (বাংলাদেশ সময় রাত ৩:৩০) নিউ ইয়র্ক রেড বুলসের মুখোমুখি হওয়ার পর আগামী বুধবার ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ এফসি সিনসিনাটিকে আতিথ্য দেবে ইন্টার মায়ামি।

ব্যালন ডি'অর অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে কৌতুহল

শনিবার নিউ ইয়র্কের বিপক্ষে ম্যাচ শেষ করেই মেসি লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হবেন কি না, তা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। আগামী সোমবার লন্ডনের জাকজমকপূর্ণ সন্ধ্যায় ক্যারিয়ারের ৯ম ব্যালন ডি'অর হাতে তোলার সম্ভাবনা থাকলেও, অত্যন্ত টানা শিডিউলের কারণে মেসি ব্যক্তিগতভাবে সেই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকবেন নাকি যোগ দেবেন না—তা নিয়ে এখনো রহস্য থেকে গেছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত