উজিরপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম

বরিশালের উজিরপুরের সাতলায় কাওসার হাওলাদার (৩৭) নামক এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হত্যাকান্ডর ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, পূর্বের শত্রুতার জেড় ধরে পরিকল্পিতভাবে যুবদল নেতা কাওসারকে হত্যা করা হয়েছে। নিহত যুবদল নেতা কাওসার হাওলাদার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওরাদারের পুত্র। 

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত