গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)।
মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গোপালগঞ্জগামী মাছবাহী একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা মুকসুদপুরগামী একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই বাবা ও মেয়ের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২