কক্সবাজার পর্যন্ত যাচ্ছে মহানগর এক্সপ্রেস

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেন আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে ঢাকা-চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে চলাচল করবে।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেনের কক্সবাজার পর্যন্ত বর্ধিত রুটের যাত্রা উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

এ সময় উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে দুই মন্ত্রী গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত