যুবদলকে প্রতিদ্বন্দ্বী নয়, ভাই মনে করুন: আব্দুল মোনায়েম মুন্না

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

বাংরাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, “যুবদলকে কখনোই প্রতিদ্বন্দ্বী মনে করবেন না, এরা আপনাদেরই ভাই। বিএনপির সকলস্তরের নেতাকর্মীকে দলীয় স্বার্থে যুবদলের নেতাকর্মীদের সবক্ষেত্রে সহযোগিতা করার আহ্বান জানাই।" তিনি জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে মৌলভীবাজারে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি, পতাকা উত্তোলন, পায়রা ওড়ানো এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রফিক আহমেদ ডলার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, বকসি মিছবাউর রহমান, হেলু মিয়া, মৌলভীবাজার ৩ আসনের এমপির রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু। 

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ ও মাহবুবুর রহমান, সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমান, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনার প্রমুখ।

অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ জেলার ৭টি উপজেলার বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে যুবদলের সাবেক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত