মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০১:০০ এএম

দেশের পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় বিদ্যমান বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ ক্ষেত্রে পুঁজিবাজারের অংশীজনদের মতামত ও আন্তর্জাতিক সর্বোত্তম চর্চাকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।

রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) বিধিমালা, ২০২৫’ পর্যালোচনা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গতকাল বৃহস্পতিবার বিএসইসি থেকে এ তথ্য জানানো হয়েছে।

সভায় বিএসইসির সব কমিশনার, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড, বিভিন্ন নিবন্ধিত মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি, সম্পদ ব্যবস্থাপক কোম্পানি ও কাস্টোডিয়ান প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বিদ্যমান মিউচুয়াল ফান্ড বিধিমালার বিভিন্ন দিক পর্যালোচনা এবং সম্ভাব্য সংশোধনের ক্ষেত্রগুলো তুলে ধরা হয়। এ বিষয়ে একটি উপস্থাপনা পরিচালনা করেন বিএসইসির বিনিয়োগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান নির্বাহী পরিচালক মো. মাহমুদুল হক।

পরে অংশীজনরা বিধিমালার বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন। সভায় মিউচুয়াল ফান্ড খাতের বিকাশ, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বিধিমালাকে

আরও কার্যকর ও বাস্তবসম্মত করার ওপর

গুরুত্ব দেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত