সর্বকালের সেরা ব্যালন ডি’অর রোনালদোর

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০১:০২ এএম

উয়েফা এবং ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীর যৌথ উদ্যোগে আয়োজিত বিশেষ ভোটাভুটিতে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে ‘সর্বকালের সেরা ব্যালন ডি’অর বা ‘বিওএটি’ এর খেতাব জিতেছেন রোনালদো।

ব্যালন ডি’অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশেষ প্রতিযোগিতায় মূল লক্ষ্য ছিল ইতিহাসের সেরা একক কোনো মৌসুমের পারফরম্যান্সকে খুঁজে বের করা। অন্তত দুবার ব্যালন ডি’অরজয়ী কিংবদন্তি খেলোয়াড়দের ঐতিহাসিক মৌসুমগুলোর মধ্য থেকে সেরাটি বেছে নিতে গত ১ অক্টোবর থেকে বিশ্বব্যাপী ভক্তদের জন্য অনলাইন পোল চালু করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, প্রতিটি ভোটের জন্য ১ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮ টাকা) ফি দিয়ে ফুটবলপ্রেমীরা তাদের পছন্দের খেলোয়াড়কে যত খুশি তত ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন। ভক্তদের এই বিশ্বব্যাপী ভোটাভুটিতে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ২০০৮ সালে রোনালদোর প্রথম ব্যালন ডি’অর জয়ী মৌসুমটি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত