এনসিপির সুপারিশ-প্রস্তাবনা বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর
- সংলাপে এনসিপির প্রতিনিধি দল যেসব সুপারিশ ও প্রস্তাবনা দিয়েছে, তা বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- সংলাপ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন প্রেস ব্রিফিং-এ এ তথ্য জানিয়েছেন।
- তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার প্রয়োজনীয় সংস্কার করবে বলে এনসিপির নেতাদের জানানো হয়েছে।
- সরকারের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
- সোমবার দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়ে বেলা ৩টার কিছু পরে শেষ হয়।
- এনসিপির প্রতিনিধি দলে ছিলেন— দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হুসাইন।
- বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন।
- প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সংলাপটি বেলা ৩টার কিছু পরে শেষ হয়েছে।
- বৈঠক শেষে এনসিপি নেতা নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, তাদের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
- নাহিদ জানান, সংস্কার, বিচার ও গঙ্গাচুক্তির ন্যায্য হিস্যা— সংলাপে এনসিপি মূলত এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছে।
- তিনি জানান, সংলাপে নেতারা বলেছেন, ফ্যাসিষ্টদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি।
- এছাড়া ঐক্য সুদৃঢ় করতে সব শক্তিকে এক জায়গায় আনার আহ্বান জানিয়েছে এনসিপি।
- সোমবার দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
- প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
- এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন— দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হুসাইন।
- সোমবার দুপুর ১টা ৪ মিনিটে কালো রঙের একটি গাড়িতে করে সচিবালয়ে পৌঁছান নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আব্দুল্লাহ। পরে প্রতিনিধি দলের আরেক সদস্য আকরাম হুসাইন সেখানে উপস্থিত হন।
- বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন।
ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়তে সংলাপ
-
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর এবং সংসদ সদস্যদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
-
এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে নাশকতা ও সহিংসতা মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার।
-
এর আগে, এরই অংশ হিসেবে গত বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
-
বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য ধরে রাখতে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ আয়োজনের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন জামায়াত আমির।
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার দুপুর ১টা ২০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
- প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন।
- প্রতিনিধি দলে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হুসাইন।
- সোমবার দুপুর ১টা ৪ মিনিটে কালো রঙের একটি গাড়িতে করে সচিবালয়ে পৌঁছান নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আব্দুল্লাহ। পরে প্রতিনিধি দলের আরেক সদস্য আকরাম হুসাইন সেখানে উপস্থিত হন।
- বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন এবং জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত রয়েছেন।
জাতীয় ঐক্য গড়তে এনসিপির শর্ত
- জাতীয় ঐক্য গড়তে এনসিপি নেতারা বেশ কিছু শর্ত দিয়েছেন।
- রবিবার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত জরুরি ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম ইসলাম বলেন, ‘আমাদের আহবান থাকবে যে গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিকভাবে বিচার তলান্বিত করা এবং গঙ্গাচুক্তি নবায়ন, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এই মৌলিক ইস্যুগুলোতে যদি বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হয় তবেই কেবল জাতীয় ঐক্য হতে পারে।’
- তিনি বলেন, ‘জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিৎ। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলো কাছে মেসেজ যাবে যে তারা আসলেই জাতীয় ঐক্যমত চাচ্ছে। আর না হলে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐক্যমত হবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য।’
- নাহিদ বলেন, ‘জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে। এই ধরনের কোন জাতীয় ঐক্য প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণ করবে না।’
- তিনি বলেন, আমরা মনে করি শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্য নয় বরং জনগণের মধ্যে যে ঐক্য, সামাজিক-রাজনৈতিক নানান শক্তির মধ্যে যে ঐক্য জুলাই গণঅভ্যুত্থানে ছিল সেই ঐক্যই কেবল ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করতে পারবে।
- বিমানবন্দরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, আরিফুল ইসলাম আদীবসহ এনসিপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‘জাতীয় ঐক্যের কথা আমরাই বলেছিলাম’
- রবিবার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত জরুরি ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘জাতীয় ঐক্যের কথা আমরা সর্বপ্রথম বলেছিলাম, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে আমরা বলেছিলাম,জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার প্রয়োজন।’
- তিনি বলেন, ‘কারণ এই পতিত শক্তি ভারতের সহযোগিতায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে, জুলাই বিপ্লবের বিরুদ্ধে ক্রমাগত তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখতে পারে। এ কারণে আমাদের রাজনৈতিক ও সামাজিক যে শক্তিগুলা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত।’
বৈঠকে বসেছেন এনসিপি নেতারা
- এই বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে রয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি।
- রবিবার (২২ নভেম্বর) রাতে এনসিপির সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে সংলাপের তথ্যটি নিশ্চিত করে।
- প্রধানমন্ত্রী এনসিপির সঙ্গে বৈঠকের পর ধীরে ধীরে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।
- এই বৈঠকে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে রয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি।
- রবিবার (২২ নভেম্বর) রাতে এনসিপির সংশ্লিষ্ট একটি সূত্র গণমাধ্যমকে সংলাপের তথ্যটি নিশ্চিত করে।
- দেশের চলমান পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা বৈঠকে বসেছেন।
- সচিবালয়ে সরকার প্রধানের নিজ দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
- বৈঠকে যোগ দিতে বেলা ১টার দিকে এনসিপি নেতারা সচিবালয়ে আসেন।
নাশকতা রুখতে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর সংলাপ
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করতে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তাতে ইতিবাচক সাড়া দিয়েছে রাজনৈতিক দলগুলো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রুখতে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের দিনক্ষণও চূড়ান্ত হয়েছে। দেশকে অস্থিতিশীল করে গড়ে তোলার অপচেষ্টার মোকাবিলায় করণীয় নির্ধারণে আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছেন এনসিপি নেতারা। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সদস্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, জাতীয় সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক হবে আগামী ২৮ নভেম্বর। গত কয়েক দিন ধরে গোপালগঞ্জসহ সারা দেশে ব্যাপক নাশকতামূলক কর্মকা- চালিয়ে আসছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো। এতে জনমনে ভীতির সঞ্চার হয়। এই অপতৎপরতা ঠেকাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী দলগুলোর জাতীয় ঐক্যর সুদৃঢ় করার ডাক দেন প্রধানমন্ত্রী।
দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের দেওয়া বাসে, গ্রামীণ ব্যাংকের শাখা, থানা ও সংসদ সদস্যদের বাড়িতে হামলা-আগুনের ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে এক মঞ্চে আনার লক্ষ্যে গত বুধবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্তে বৈঠক হয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে। সেখানে বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দেন এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। কথা হয় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে।
তিনি দেশ রূপান্তরকে বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। তবে সরকারকে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে বিএনপি যে নোট অব ডিসেন্ট দিয়েছে সে বিষয় বাদে বাকিটা বাস্তবায়ন করবে। সংলাপে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অংশ নেবেন।
প্রেস উইংয়ের ওই সদস্য দেশ রূপান্তরকে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় ইতিমধ্যে সংলাপ আয়োজনের কার্যক্রম শুরু করেছে। আগামীকাল সোমবার (আজ) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হবে। লন্ডন সফর শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকায় ফেরেন। অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে বিদেশ সফরে রয়েছেন এবং আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। তিনি দেশে ফেরার পর জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক হতে পারে এবং পর্যায়ক্রমে অন্যান্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এই সংলাপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
প্রথম দিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে এনসিপির সঙ্গে বৈঠক হবে। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এতে অংশ নেবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী দেশ রূপান্তরকে বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপে বসছেন। আশা করি, চলমান রাজনৈতিক অস্থিরতার অবসান হবে। দেশজুড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তা-ব ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।
এদিকে গতকাল রবিবার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। এ অবস্থায় সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তিনি বলেন, ‘আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন।’ তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে সরকারের একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন নাহিদ। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের মতো মৌলিক ইস্যুতে সরকারের সুস্পষ্ট অঙ্গীকার থাকতে হবে। অতীতে অঙ্গীকার ভঙ্গের জন্য সরকারকে ক্ষমাও চাইতে হবে। নাহিদ বলেন, সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমে সরকার জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় আন্তরিক কি না, তার স্পষ্ট বার্তা দেওয়া সম্ভব। অন্যথায় সরকার শুধু ডিসেম্বর মাসে আওয়ামী লীগ ঠেকানোর কথা বলে জাতীয় ঐক্যের আহ্বান জানাবে, আর জানুয়ারিতে আবার একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে। এ ধরনের কোনো প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।
তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু করা যেতে পারে। এরপর ধারাবাহিকভাবে জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচারের রায় কার্যকর এবং গঙ্গা চুক্তি নতুন করে নবায়নের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। জাতীয় ঐক্যকে শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণ, সামাজিক ও রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেও প্রতিষ্ঠার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল, ফ্যাসিবাদী শক্তিকে প্রতিরোধ করতে হলে সেই ঐক্য ফিরিয়ে আনতে হবে।
এদিকে জামায়াতে ইসলামীর আমির ইতিমধ্যেই সরকারপ্রধানের ঐক্যের ডাকে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন এবং সংলাপের তারিখ নির্ধারণের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশও সংলাপে অংশ নেবে। ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঠেকাতে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সাধারণ ভিত্তি জোরদার হওয়ার আশা প্রকাশ করেছেন দলটির নেতারা।
উল্লেখ্য, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচি কেন্দ্র করে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়ে। ৯ নভেম্বর রাতে বিভিন্ন সরকারি স্থাপনা ও শিক্ষাপ্রতিষ্ঠানে ককটেল বিস্ফোরণের পর ১০ নভেম্বর ধর্মঘট কেন্দ্র করে সড়ক অবরোধ, পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, অগ্নিসংযোগ, আসামি ছিনিয়ে নেওয়া এবং পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করার ঘটনাও ঘটে। ১৫ থেকে ১৯ নভেম্বরের মধ্যে গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া ও কাশিয়ানীতে বিক্ষোভের পাশাপাশি সরকারি স্থাপনা ও যানবাহনে হামলার ঘটনা বাড়ে। টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেওয়ার পর সেখান থেকে পুলিশ সদস্যরা চলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় প্রায় দুই হাজার অতিরিক্ত পুলিশ এবং বিজিবির ২৭ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। এরপরও বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে। তবে পুলিশ সদর দপ্তর পরিস্থিতিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে।
এ ছাড়া চোরাগোপ্তা ককটেল হামলা, পুলিশের স্থাপনা ও যানবাহন, গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখা এবং বিএনপির সংসদ সদস্য ও নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করছে পুলিশ। সামাজিক মাধ্যমে এসব হামলার ভিডিও শেয়ার করে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর উচ্ছ্বাস প্রকাশের ঘটনাও সামনে এসেছে।
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়তে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে দেশজুড়ে অগ্নিসংযোগ, গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর এবং সংসদ সদস্যদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে নাশকতা ও সহিংসতা মোকাবিলার লক্ষ্য নিয়েছে সরকার।
এরই ধারাবাহিকতায় গত বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে তিনি ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য অটুট রাখতে দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ দেন। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ওই সদস্য দেশ রূপান্তরকে জানান, সংলাপ আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হতে পারে। লন্ডন সফর শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রোববার সন্ধ্যায় ঢাকায় ফিরছেন।
অন্যদিকে, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা। তিনি দেশে ফেরার পর জামায়াতে ইসলামীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
সংলাপের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বিএনপির স্থায়ী কমিটির এক প্রভাবশালী সদস্য দেশ রূপান্তরকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপের বিষয়টি চূড়ান্ত করছে। প্রথম পর্যায়ে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে। পরে সংসদের বাইরে থাকা দলগুলোর সঙ্গেও আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
ওই নেতা আরও জানান, সংলাপে সরকারের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অংশ নেবেন।
এনসিপির নেতারাও সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের ভাষ্য, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে ঐক্য গড়ার যেকোনো উদ্যোগের সঙ্গে তাঁরা রয়েছেন। তবে এ ঐক্যের একটি সুস্পষ্ট ভিত্তি ও ধারাবাহিকতা থাকতে হবে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কার এবং গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে তাঁরা অনড় থাকবেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমিরও সরকারপ্রধানের জাতীয় ঐক্যের আহ্বানে প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন। তার সঙ্গে সংলাপের তারিখ নির্ধারণের বিষয়ে সরকারের আলোচনা চলছে।
সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ধারাবাহিক সহিংসতা ও নাশকতার অভিযোগ ওঠার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আলোচনা জোরালো হয়। গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার একান্ত বৈঠকের পর সেই উদ্যোগ বাস্তবায়নে সংলাপের সিদ্ধান্ত সামনে আসে।