মৌলভীবাজারের জুড়ী উপজেলায় রইছ আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তীব্র শীতে তার মৃত্যু হয়েছে।
রইছ আলী ভবঘুরে মানসিক রোগী। তিনি কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের সাদিপুর গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সকালে কুলাউড়াজুড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা জুড়ী থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে খবর পেয়ে রইছ আলীর পরিবারের লোকজন থানায় এসে লাশ শনাক্ত করেন।