রাজধানীর রমনা পার্ক পরিদর্শন করেছেন গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। গতকাল বুধবার বিকেলে রাজধানীর রমনা পার্কে আকস্মিকভাবে পরিদর্শন করেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ। মন্ত্রী রমনা পার্কের চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক এবং ওয়াশ ব্লক ঘুরে দেখেন। তিনি পার্কের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
×
