প্রেসক্লাবে আলোচনা

মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ফের সুযোগ দেওয়ার আহ্বান

মুক্তিযুদ্ধের পক্ষাবলম্বনকারীদের ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়েছে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ নামের একটি সংগঠন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সংগঠনটি এ আহ্বান জানায়।

‘বিজয়ের মাসে নির্বাচন এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ে আমাদের করণীয়’ শীর্ষক এ সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী