ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ১১টার দিকে নির্বাচনী এলাকা মহেন্দ্রগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান।
রফিকুল ইসলাম হরিপুর উপজেলা জামায়াতের নায়েবে আমিরের দায়িত্বে আছেন।
ওসি জানান, গ্রেপ্তার হওয়া ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নাশকতার মামলা আছে। এছাড়া তার বিরুদ্ধে সংখ্যালঘু ভোটারদের হুমকি প্রদর্শন করার অভিযোগ আছে।