কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে তার মৃত্যু হয়। নিহত আবদুল হাই (৬০) মুন্সীগঞ্জের লৌহজং থানার সাঙ্গারদি এলাকার আবদুল মান্নানের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার দেওয়ান তারিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে আবদুল হাইয়ের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।