মেষ: নিজেকে সময় দিন। চারপাশের সব ভুলে কিছুটা সময় আপনার মতো করে বাঁচুন। প্রত্যাশা কমিয়ে না রাখলে হতাশা বাড়তে পারে। সামনের কয়েকটা দিন কঠিন হতে পারে। তারপর স্বস্তির হাতছানি।
বৃষ: যারা কেনাকাটা করার পরিকল্পনা করছেন, তারা একটু সতর্ক থাকবেন। আপনার জন্য কেনাকাটার এখনই সঠিক সময় হলেও কিছুটা ক্ষতির মুখে পড়তে পারেন।
মিথুন: কোনো গুরুত্বপূর্ণ কাজের কথা ভাবছেন? তাহলে আপনার বন্ধুর সঙ্গে পরামর্শ করা উচিত। ভেবে সিদ্ধান্ত নিন।
কর্কট: যখন কেউ আপনার থেকে সুযোগ নেয়, আপনার প্রতিক্রিয়া প্রায়ই ভালো হয় না। কে কী ভাবছে সেটা ভুলে যান। নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নেন। সামনে ভালো সময়।
সিংহ: আপনার জন্য নতুন কাজে হাত দেয়ার এখনই সময়। হতাশা দিয়ে দিন শুরু হলেও, শেষ হবে স্বস্তিতে। ‘এই পৃথিবীর বিরাট খাতায়, পাঠ্য যেসব পাতায় পাতায়’ এই কথা স্মরণ রেখে বিব্রতকর সব পরিস্থিতি থেকে শিক্ষা গ্রহণ করুন।
কন্যা: দুশ্চিন্তা বাড়তে পারে। কোনো পরিচিতজনের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। অন্যের নেতিবাচক আচরণে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।
তুলা: সতর্ক না থাকলে নাটকীয়ভাবে মানসিক কষ্ট পেতে পারেন। যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে মনোযোগী হোন। শুধু নিজের কথা না ভেবে সঙ্গীর ভাবনা বোঝার চেষ্টা করুন।
বৃশ্চিক: আজ আপনার দ্বারা কেউ উপকৃত হতে পারে। নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে। নিজের সিদ্ধান্তে ভরসা রাখুন। সফল হবেন।
ধনু: আজ মন কিছুটা খারাপ থাকতে পারে। দিনটা ঘরে কাটিয়ে দেয়ার ইচ্ছা জাগতে পারে। চিন্তার কিছু নেই। সময় নিন। ভাবুন। তারপর অগ্রসর হোন।
মকর: আজ মানসিকতা দৃঢ় থাকবে। কোনো কাজ সম্পর্কে পূর্বানুমান সঠিক হবে। ব্যক্তিগত জীবনের সঙ্গে তাল মিলিয়ে যেভাবে ক্যারিয়ার নিয়ে ভাবছেন, সেটি সঠিক। এই ভাবনা ধরে রাখুন।
কুম্ভ: সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। সব পুরোনো ধারণা মন থেকে ঝেড়ে ফেলুন। আধুনিক চিন্তা-চেতনায় ভরসা রাখুন। মনে রাখবেন, সুখ আর সফলতা সব আপনার হাতে। যেভাবে গড়বেন, সেভাবে ধরা দেবে।
মীন: যানজটের মতো মনে কোনো সমস্যা আটকে আছে? তাহলে ভাবনায় পরিবর্তন আনুন। নতুন ভাবনা আজ আপনাকে সফলতা এনে দিতে পারে।