চাঁপাইনবাবগঞ্জে জামায়াত ও বিএনপি’র ৩৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দিবাগত রাত থেকে সোমবার পর্যন্ত জেলার ৫ উপজেলায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের দল পৃথক পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন- জামায়াত নেতা ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, জামায়াত নেতা আব্দুল কাদের, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন।
তারা বিভিন্ন নাশকতা, অস্ত্র ও বিষ্ফোরক মামলার আসামী বলে জানিয়েছে পুলিশ। তাদের আদালতে সোপার্দ করা হয়েছে।