মেষ: আজকের দিনে বেশ কর্মোদ্যমী থাকবেন। কিছুদিন ধরে সব কাজেই আপনি বেশ আত্মবিশ্বাসী। বিশেষ করে কর্মস্থলে অর্জিত সাফল্য নিয়ে গর্বিত হবেন। একইভাবে দাম্পত্য জীবনে ভূমিকা রাখতে হবে। প্রেমিকার আরও আস্থা অর্জন করুন। আজকেই একটি ক্যান্ডেললাইট ডিনার সেরে ফেলুন না!
বৃষ: আপনার মানবিক সত্তা বেশ প্রবল। মানুষের প্রতি বেশ সহানুভূতিশীল আপনি। বিশেষ করে চিকিৎসক বৃষরা এজন্য এগিয়ে থাকবেন। কোনো পেশায় বারবার ব্যর্থ হলে দ্রুত তা বদলে ফেলুন। নতুন কোনো পেশা নিয়ে ভাবুন। মানুষের উপকারে আসবে এমন পেশার জন্যই আপনি উপযুক্ত।
মিথুন: আপনার আত্মোপলব্ধি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। হয়ে উঠছেন চিন্তাশীল। সত্যিই আপনার জীবন পরিবর্তন আনতে পারবেন। হতাশায় পুড়ে অনেক সময় নষ্ট করেছে আগে। জীবনের লক্ষ্যের দিকে এবার আপনার হাঁটা শুরু হবে। কাজ করুন, উপভোগ করুন জীবনকেও।
কর্কট: একাধিক সম্পর্ক আপনাকে টানছে। সিদ্ধান্তহীনতা দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই। দ্রুত একজনকেই বেছে নিন। কাজের অতিরিক্ত চাপ সরিয়ে তাকে সময় দিন। সুন্দর জীবন শুরুর আজই উপযুক্ত দিন।
সিংহ: নিজেকে একটু সহনশীল করুন। বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে আন্তরিক হোন। আপনার সাফল্যে থাকতে পারে তাদের ভূমিকাও। বলার চেয়েও শোনার দিকে মনোযোগী হোন বেশি। এটিই আপনাকে সুন্দর সম্পর্ক গড়তে দারুণ কাজ দেবে।
কন্যা: মনে করে নিন, এক সময় জীবনকে নিয়ে কী কী সংকল্প করেছিলেন। এখনই সেসব ঝালাই নিতে পারেন। আজকে ভালো কিছু সিদ্ধান্ত নেয়ার লক্ষণ দেখা যাচ্ছে। অতিরিক্ত কাজের চাপে থাকলেও নিয়মিত ব্যায়াম করতে ভুলবেন না। স্বাস্থ্যের দিকে মনোযোগী হোন।
তুলা: কারো সঙ্গে প্রতিযোগিতায় নামার দরকার নেই। কাউকে টেক্কা দেয়ার বেলায় আজকে আপনি সফল নাও হতে পারেন। আজকে শুধু পর্যবেক্ষণ করাই উচিত হবে আপনার জন্য। যুক্তি মানতে চায় না বলে কারো সঙ্গে লাগতে যাওয়ার প্রয়োজন নেই। কোনোভাবেই আবেগী হওয়া যাবে না।
বৃশ্চিক: একটি আরামদায়ক পরিবেশ আপনার চারদিকে বিরাজ করবে বৃশ্চিক। কোনো উদ্বেগই প্রভাব ফেলবে না মনে। এককথায় সুন্দর একটা দিন আপনার জন্য। কোনো কাজ হাতছাড়া নিয়েও চিন্তা করার দরকার নেই। পরদিনের জন্য অপেক্ষা করুন।
ধনু: আপনি যোগ্য, এটা প্রমাণ করার সময় নয় এখনো। অন্যরা কাজ করে যাক তাদের মতো, আপনার দিন আসবে। আপনার অন্তর্শক্তি প্রবল। কোথায় কী সিদ্ধান্ত নিতে হবে সেদিকেই মনোযোগ দিন।
মকর: গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলার জন্য উপযুক্ত দিন। সহজেই অনেক কঠিন সমস্যা মোকাবিলা করার সম্ভাবনা প্রবল। নিজেকে আটকে রাখার কোনো দরকার নেই। মানুষও আপনার অনুভূতি বুঝতে চায়। তাদেরকে সে সুযোগ দিন। মানুষের মধ্যেই আপনার চিন্তার প্রতিফলন দেখবেন।
কুম্ভ: আজকে দিনটা কিছুটা গুমোট লাগতে পারে। কোনো কিছুর সিদ্ধান্ত নেয়ার আগে চিন্তা করে নিন। একটু ধীরগতিতে এগুলেও দুশ্চিন্তার কারণ নেই। নিজের পছন্দ নিয়ে ভাবুন, সেগুলো অন্যদের ওপর কেমন প্রভাব ফেলতে পারে।
মীন: পুরো পৃথিবী আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এমন ধারণা ভুল। হারানো সবকিছুই ফিরে আসতে শুরু করবে। নিজেকে আগের মতোই প্রাণচাঞ্চল্যে ভরপুর দেখতে পাবেন। অসাধ্য সাধন করা মতো যোগ্যতা আপনার ভেতরে লুকিয়ে আছে। অতএব লক্ষ্য অর্জনে পিছপা হবেন না।