কর্মীদের সুরক্ষায় ২০১৩ সালে প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয় ফারমার্স ব্যাংক লিমিটেড। এরই ধারাবাহিকতায় কর্মীদের গত এক বছরের স্বাস্থ্য ও জীবন বীমার চুক্তির টাকা গতকাল ফারমার্স ব্যাংক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্স। সেই সঙ্গে নবায়ন করা হয়েছে চুক্তিটি।
চলতি বছরের নভেম্বর থেকে ২০১৯ সালের অক্টোবর- আরো এক বছরের চুক্তি হয় দুপক্ষের মধ্যে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু ও প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী মো. ইউসুফ আলী মৃধা।
ফারমার্স ব্যাংক লিমিটেডের কর্পোরেট শাখায় আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে দি ফারমার্স ব্যাংক লিমিটেড ও প্রোটেক্টিভ লাইফ ইন্সুরেন্সের বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি