বরিশাল-৫

কাফনের কাপড় পরে কেন্দ্রে থাকবে হাতপাখার কর্মীরা

কাফনের কাপড় পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে অবস্থান করবেন বলে ঘোষণা দিয়েছেন বরিশাল-৫ আসনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। গতকাল শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। বিবৃতিতে দলটির এ সিনিয়র নায়েবে আমির বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা দায়িত্ব ভুলে গিয়ে আওয়ামী লীগের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন। এই কমিশনের মাধ্যমে কতটুকু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তা জনগণ বুঝতে পেরেছে। তাই ৩০ ডিসেম্বর কেন্দ্রে কেন্দ্র কাফনের কাপড় পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা অবস্থান নেবেন। এতে ফয়জুল করীম ভোটারদের সকাল সকাল কেন্দ্রে গিয়ে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান। যদি ভোট প্রদানে কেউ বাধার সৃষ্টি করে তাদের সমুচিত জবাব দেওয়া হবে। হাতপাখার নেতাকর্মীরা এর আগে জীবন উৎসর্গের অঙ্গীকার করেছেন বলেও জানান তিনি।