এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. খোরশেদ আলম। এই ব্যাংকে যোগদানের আগে ইস্টার্ন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি।
মো. খোরশেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে ¯œাতকোত্তর সম্পন্ন করে ১৯৯৬ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে দ্বিতীয় ব্যাচ ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দেন। ইস্টার্ন ব্যাংকে থাকাকালে তিনি ঢাকা ও চট্টগ্রামে শাখা ব্যবস্থাপক, এসএমই ডিপার্টমেন্ট, করপোরেট রিস্ক, সিআরএমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি