দেশের সর্ববৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে সরবরাহ ঘাটতিতে বেড়েছে আদার দর। সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে কেজিতে ৭০ টাকা।
গতকাল বৃহস্পতিবার খাতুনগঞ্জে বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগে প্রতি কেজি আদার দাম ছিল ৭০-৮০ টাকা।
এ পরিমাণ আদা কিনতে এখন ক্রেতাদের গুনতে হচ্ছে ১৪০ টাকা। দাম বৃদ্ধির কারণ জানালেন খাতুনগঞ্জের খাজা ট্রেডার্সের মালিক আবদুল মান্নান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় দেশে আদার দাম বেড়েছে। দেশি আদার জোগান কম তাই আমদানি পণ্যে নির্ভরশীল বাজার। দেশি আদার সরবরাহ বাড়লে দর কিছুটা কমবে, জানান এই ব্যবসায়ী।
পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকলেও দেশি পণ্যের সরবরাহ কম। খাতুনগঞ্জের মনির ট্রেডার্সের ম্যানেজার রশিদ বলেন, দেশি পেঁয়াজ নেই, সামনের সপ্তাহে আসবে। ভারতীয় পেঁয়াজে চাহিদা মেটানো হচ্ছে। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ১৬-১৯ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া কেজিপ্রতি রসুন বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়। দেশি মসুর প্রতি কেজি ৯০ ও আমদানি পণ্য ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সর্বশেষ খুচরা দর অনুযায়ী, কেজিপ্রতি নাজিরশাইল চাল বিক্রি হচ্ছে ৬০, ১ নম্বর মিনিকেট ৬৫, সাধারণ মিনিকেট ৪৮, বিআর-২৮ ৫৫, স্বর্ণা ও পারিজ ৩৮-৪৫ টাকায় বিক্রি হচ্ছ।