ডা. রাহাত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পরিচালক

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক নিযুক্ত হয়েছেন ডা. মো. আমীর হোসাইন রাহাত। গত বুধবার তিনি আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পহেলা জানুয়ারি এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ প্রদান করে। গাজীপুর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কামারজুরীর সন্তান ডা. আমীর হোসাইন রাহাত জেলা বিএমএ এবং স্বাচিপের সভাপতি। তিনি এর আগে সহযোগী অধ্যাপক হিসেবে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে কর্মরত ছিলেন।