মেষ: প্রেম ও রোমাঞ্চে ভরপুর আজকে আপনার মন। প্রিয়জনের সঙ্গে আনন্দদায়ক সময় কাটাবেন। বন্ধুদেরও সময় দিন, বন্ধুত্ব দিয়ে জয় করুন সব ধরনের মান-অভিমান ও সম্পর্কের দূরত্ব।
বৃষ: ঘনিষ্ঠ সম্পর্কগুলোর যত্ন নিন। নতুন সম্পর্কের সূচনাও হতে পারে। যে কোনো কাজে সফলতা পেতে মানুষের সঙ্গে সুসম্পর্ক জরুরি। মানুষকে আরো আপন করে নিন। অপরের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করুন, এটি লুকিয়ে রাখার বিষয় না।
মিথুন: পরিবারের সদস্যদের সময় দিন। স্ত্রীকে খেয়াল-খুশির দিকে নজর দিন। এতে দাম্পত্য জীবনে আপনার প্রত্যাশা পূরণ হবে। একসঙ্গে বসে পরিকল্পনা করুন, পরস্পরের সঙ্গে আলাপ করুন, দুজনের লক্ষ্য এক হলে জীবনে সফলতা পাওয়াটা সহজ হয়ে যাবে।
কর্কট: প্রাণচাঞ্চল্যে ভরপুর থাকবেন আজকে। শুরুতে কিছুটা খারাপ গেলেও বাকি দিন আপনার নিয়ন্ত্রণেই থাকবে। তবে যে কোনো কিছুতে সত্যের ওপর অবিচল থাকুন। পোষা প্রাণীর সঙ্গে সময় কাটাতে পারেন। বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতে পারেন।
সিংহ: নতুন কিছু শুরুর জন্য ভালো দিন। কিছুদিন ধরে যা পরিকল্পনা করছিলেন, সেভাবেই এগিয়ে যান। স্বাস্থ্যের প্রতি নজর দিন। বেশি বেশি পানি খান। পরিশ্রমের জন্য এটাই কার্যকরী ওষুধ।
কন্যা: ভোরে উঠুন। সকালের রোদ দেখুন মন ভরে। সুন্দর একটা গোসল দিয়ে দিনটা শুরু করুন। আজকে কোনোভাবেই আলসেমিকে প্রশ্রয় দেওয়া যাবে না। বেশি বেশি কাজের মধ্যে থাকুন, কর্মোদ্যমী হোন আরও।
তুলা: যুক্তিসহকারে যেকোনো কিছুকে দেখার প্রবণতা আছে আপনার মধ্যে। তবে আজকে অন্তত মনের কথা শুনুন। কখনো কখনো আবেগি হওয়াও লাগে। প্রেমিক-প্রেমিকারা নিজেদের আরো বেশি সময় দিন।
বৃশ্চিক: পরিবারের চেয়েও বাইরে বেশি সময় দেবেন আজকে। গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সঙ্গে দেখাও হয়ে যেতে পারে। যে কোনো সম্পর্ককেই গুরুত্ব দিন। তবে আর্থিক লেনদেন একটু সতর্ক থাকবেন।
ধনু: দারুণ কিছু অভিজ্ঞতা হতে পারে আজকে। স্বপ্ন দেখা ছাড়বেন না কখনো। তবে আবেগ-অনুভূতিতে ভারসাম্য আনতে হবে। মনে রাখবেন, সীমাবদ্ধতার মধ্যেও এগিয়ে যেতে হয় মানুষকে।
মকর: আজকে জ্বলে ওঠার সময়, মকর। দারুণ কিছু পরিকল্পনা নিয়ে ঘুরছেন আপনি। এবার কাজে নেমে যাওয়ার পালা। একেক পদক্ষেপেই এগিয়ে যাবেন। সমাজে ভূমিকা রাখার ভালো সম্ভাবনা আছে আপনার।
কুম্ভ: কিছুদিন ধরে দাম্পত্য সম্পর্ক নিয়ে দুশ্চিন্তায় আছেন। নিজের ভেতরে মনোবল আনুন। তারুণ্যকে চাঙ্গা করুন। একান্ত সময় উপভোগ করুন স্ত্রীর সঙ্গে। শারীরিক ত্রুটির কথা ভুলে যান।
মীন: আপনার অন্তর্নিহিত শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনার স্বপ্নপূরণের কাছাকাছি চলে এসেছেন। চূড়ান্ত প্রচেষ্টা নিয়ে লেগে থাকুন। পরিস্থিতি মোকাবিলায় শান্ত থাকুন।