নিজের ওপর ভরসা রাখুন বৃষ, ভ্রমণে সতর্ক থাকুন কর্কট

মেষ : কাজ এবং সামাজিক ব্যস্ততা থেকে নিজেকে একটু সরিয়ে নিন। এত ব্যস্ততা স্বাস্থ্যকে আরও খারাপ করে দিতে পারে। মেষ, নিজের দিকে খেয়াল দিন।

বৃষ : আজ কেউ আপনাকে অপবাদ দিতে পারে। ভেঙে পড়বেন না। নিজেকে নিজে বিশ্বাস করলে সেটিই সবচেয়ে বড় পাওয়া। ভরসা রাখুন নিজের ওপর। আলো আসবেই।

মিথুন : ফিটনেস নিয়ে যেমন উদ্বিগ্ন, তেমনি ব্যবসা নিয়েও আপনার চিন্তা কমছে না। আর্থিক সংকট আজ প্রকট হতে পারে। তবে দিনের শেষ ভাগে সুখবর পাবেন।

কর্কট : সৃজনশীল কাজে প্রশংসা কুড়াবেন। শিক্ষার্থীদেরও সময়টা ভালো যাবে। ভ্রমণে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন।

সিংহ : অস্বস্তিতে দিন শুরু হলেও শেষ ভাগে মনে ছন্দ ফিরবে। মামলা সংক্রান্ত জটিলতার অবসান হতে পারে। কেনাকাটায় ব্যয় বৃদ্ধি পাবে।

কন্যা : আজ আপনার উপভোগের দিন। অবসর সময় বের করে দূরে কোথাও ঘুরতে যান। সামনে শুভ সময়।

তুলা : সৃষ্টিশীল ক্ষমতায় আজ কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে। সামাজিকভাবেও অবস্থান দৃঢ় হবে। এমন দিন খুব কম পেয়েছেন আপনি!

বৃশ্চিক : ব্যবসায়ী হলে দিনটি আজ আপনারই। প্রতিযোগী প্রতিষ্ঠান আজ আপনার পণ্য দেখে চমকে যেতে পারে।

ধনু : মনের প্রশান্তি আনতে মেডিটেশন শুরু করতে পারেন। ধনু, সুখী হওয়া অনুশীলনের ব্যাপার। সুখী হতে হলে নিয়মিত অনুশীলন করে যেতে হয়। সম্পর্কের দেখভাল করতে হয়। সেটা আপনি চাইলেই সম্ভব।

মকর : আপনার দ্বারা অন্য কেউ আজ উপকৃত হতে পারে। যারা নতুন কাজে হাত দিয়েছেন, শুরুতে বাধা থাকলে আজ তা কেটে যাবে। আপনার বুদ্ধিমত্তাই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে।

কুম্ভ : আপনার যোগাযোগ দক্ষতা আজ খুব কাজে দেবে। সূর্যের মতো আলো দিতে হলে, তার মতো পুড়তে হয়, এটা আপনার থেকে অন্য কেউ ভালো জানে না। শান্ত থাকুন। ভরসা রাখুন। পথের দেখা পাবেনই।

মীন : ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে আপনার। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কও ভালো যাবে। বাড়িতে আত্মীয় আসতে পারে।