উত্তরবঙ্গ জেএমবির শীর্ষ সমন্বয়কারী ফুয়াদ ওরফে নিয়াজসহ চার সক্রিয় জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব সদস্যরা। সোমবার রংপুরের মনিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান দেশ রূপান্তরকে এই খবর নিশ্চিত করেছেন।