মিরাজের রাজশাহীর বিপক্ষে ব্যাটিংয়ে মাহমুদউল্লাহর খুলনা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন রাজশাহীর বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বিকেল ৫টা ২০ মিনিটে। আসরে প্রথম জয়ের সন্ধানে উভয় দল। খুলনা দুই ম্যাচ খেলেও এখনো জয়ের দেখা পায়নি। অন্যদিকে এক ম্যাচ খেলে জয়হীন রাজশাহী।

একাদশে দুটি পরিবর্তন এনেছে রাজশাহী। আলাউদ্দিন বাবু ও ক্রিস্তিয়ান জোংকার জায়গায় হারিয়েছেন একাদশে। ইসুরু উদানা ও ফজলে মাহমুদ রাব্বী খেলছেন তাদের জায়গায়।

দুটি পরিবর্তন এনেছে খুলনাও। শুভাশিস রায় ও ডেভিড মালান একাদশে ঢুকেছেন। নাজমুল হোসেন শান্ত ও ইনজুরি আক্রান্ত আলি খানের জায়গা হয়েছে বেঞ্চে।

খুলনা টাইটানস একাদশ: পল স্টার্লিং, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক) , ডেভিড মালান, আরিফুল হক, ডেভিড উইসে, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জহির খান এবং শুভাশিস রায়।

রাজশাহী কিংস : মোহাম্মদ হাফিজ, মুমিনুল হক, সৌম্য সরকার, এভিন লুইস, আরাফাত সানি, ফজলে মাহমুদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, কায়েস আহমেদ, ইসুরু উদানা এবং জাকির হাসান (উইকেটরক্ষক)।