ক্যাপিটেক পপুলার লাইফ পি. এফ. ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এটি একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড, যার ফান্ডের আকার ১০ কোটি টাকা। গতকাল কমিশনের নিয়মিত সভায় এ ফান্ডের অনুমোদন দেওয়া হয়। বিএসইসি জানিয়েছে, ক্যাপিটেক পপুলার লাইফ পি. এফ. ইউনিট ফান্ডের উদ্যোক্তা অংশ এক কোটি টাকা। অবশিষ্ট ৯ কোটি টাকা সব বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।