নারায়ণগঞ্জে সোনা ব্যবসায়ী প্রবীর হত্যায় অভিযোগ গঠন

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সোনা ব্যবসায়ী প্রবীর চন্দ্র ঘোষ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে গতকাল বুধবার অভিযোগ গঠন করা হয়েছে। এ সময় জেলা জজ আদালতে উপস্থিত ছিলেন মামলার প্রধান আসামি পিন্টু দেবনাথসহ বাপেন ভৌমিক ও ‘বড় ভাই’ হিসেবে পরিচিত আবদুল্লাহ আল মামুন।