মশা থেকে মুক্তি

শীতে মশার উপদ্রব বেড়ে যায়। এর থেকে মুক্তি পেতে কিনতে পারেন ইলেকট্রিক মসকিউটো কিলার।

ধরন : বিভিন্ন রকমের ইলেকট্রিক মসকিউটো কিলার পাওয়া যায়। এসব শুধু মশা নয়, ঘরের অন্যান্য পোকামাকড়ও ধ্বংস করতে পারে। ইলেকট্রিক মসকিউটো কিলার বিভিন্ন আকারের হয়। আকারভেদে এগুলোর দামও ভিন্ন । এর থেকে কোনো ধরনের ধোঁয়া তৈরি হয় না। ভেতরে একটি বা দুটি বাতি আর বাতির চারপাশে প্যাঁচানো থাকে তারের তৈরি মশা মারার ইলেকট্রিক কয়েল বা কুন্ডলী।

দাম :  ছোট মসকিউটো কিলারের দাম ২৫০ থেকে ৪০০ টাকা। মাঝারি কিংবা বড় মাপের ইলেকট্রিক মসকিউটো কিলারের দাম ১ হাজার ২০০ থেকে ২ হাজার টাকা।

কোথায় পাবেন : সারা দেশেই মসকিউটো কিলার পাওয়া যায়। এছাড়া রাজধানীর বায়তুল মোকাররম মার্কেট, গুলিস্তান স্টেডিয়াম মার্কেট, নিউ মার্কেট, বসুন্ধরা সিটি শপিংমল,  গুলশান ডিসিসি মার্কেটে এগুলো কিনতে পাবেন।