সপ্তম বর্ষে পদার্পণ করেছে নভোএয়ার। এ উপলক্ষে নভোএয়ারের ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম ‘স্মাইলস’ গ্রাহকদের জন্য টিকিটের মূল্যে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এই সুবিধা পেতে গ্রাহকদের আগামী ৩১ জানুয়ারির মধ্যে নভোএয়ারের বিক্রয়কেন্দ্র থেকে টিকিট কিনতে হবে। অফারটির মেয়াদ থাকবে পুরো ২০১৯ সাল জুড়ে।
নভোএয়ার ২০১৩ সাল থেকে গত বছর পর্যন্ত ৪৭ হাজার ৫০০-এর বেশি ফ্লাইট পরিচালনা করেছে।
এর মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে ২৫ লাখেরও বেশি যাত্রীসেবা দিয়েছে।
নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে। বিজ্ঞপ্তি