বিশ্বব্যাংক প্রধান হচ্ছেন ট্রাম্পকন্যা ইভাঙ্কা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প বিশ্বব্যাংকের পদত্যাগী প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সম্ভাব্য উত্তরসূরি হতে যাচ্ছেন। এক সপ্তাহ আগে কিমের পদত্যাগের পর বিশ্বব্যাংক তাদের নতুন প্রেসিডেন্ট খোঁজার জন্য যে বাছাই তালিকা করেছে তাতে প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভাঙ্কার নাম আছে। 

ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, ওই তালিকায় ইভাঙ্কা ছাড়াও যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেভিড ম্যালপাস, জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিনিধি নিক্কি হ্যালি ও ইউএসএইডের প্রধান মার্ক গ্রিনের নাম রয়েছে। সংক্ষিপ্ত তালিকার তিনজন থেকে সাক্ষাৎকারের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। তালিকায় তিনের অধিক নাম থাকলে অনানুষ্ঠানিক ভোটাভুটি করে তিনজনের তালিকা তৈরি করা হয়।

সাধারণত বিশ্বব্যাংকের প্রধান যুক্তরাষ্ট্রের পছন্দেই নির্বাচিত হন। অন্যদিকে আইএমএফ প্রধান নির্বাচন করে ইউরোপীয়রা। যদিও চীনসহ আরও কয়েকটি দেশ এই রীতির বিরোধিতা করে আসছে। মেয়াদের সাড়ে তিন বছর বাকি রেখে কিম ওয়াল স্ট্রিটের একটি বেসরকারি কোম্পানিতে যোগ দিলেও নতুন প্রেসিডেন্ট পাঁচ বছরের জন্যই নির্বাচিত হবেন।

৩৭ বছর বয়সী ইভাঙ্কা প্রথমে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে দুই বছর পড়ার পর পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ¯œাতক ডিগ্রি অর্জন করেন। সাবেক মডেল ইভাঙ্কা তার বাবার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। অবৈতনিক হলেও তিনি ট্রাম্প প্রশাসনের অত্যন্ত প্রভাবশালী সদস্য। তিন সন্তানের মা ইভাঙ্কা জেরার্ড কুশনারকে বিয়ের আগে ধর্মান্তরিত হয়ে ইহুদি হন।