দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা শিল্পমন্ত্রীর

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

একই সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের যেসব লক্ষ্য রয়েছে, তা নির্ধারিত সময়ে অর্জনের তাগিদ দিয়েছেন। গতকাল শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। 

সভায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও ভারপ্রাপ্ত শিল্পসচিব মো. আবদুল হালিম উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘সরকারি কর্মকর্তারা জনগণের শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে হবে। মন্ত্রণালয়ের সব লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে অর্জন করতে হবে।

জনগণকে দেওয়া আমাদের অঙ্গীকারগুলো পূরণ করতে হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে।’