ব্লুএয়ার এয়ার পিউরিফাইয়ার নিয়ে এলো সিঙ্গার

ব্লুএয়ার অ্যাডভান্সড এয়ার পিউরিফাইয়ার ও কেবিন এয়ার সম্ভার নিয়ে এলো সিঙ্গার। গতকাল ঢাকার একটি অভিজাত হোটেলে এর উদ্বোধন করা হয়।

বাসা এবং অফিসে ব্যবহারের জন্য ব্লুএয়ার বিশ্বের অন্যতম প্রধান এয়ার পিউরিফাইয়ার প্রস্তুতকারক। সুইডেনে প্রতিষ্ঠিত ব্লুএয়ার অভিনব, অত্যাধুনিক ও বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য উৎপাদন করে থাকে।

বাংলাদেশে ব্লুএয়ার এয়ার পিউরিফাইয়ারের বিপণন উদ্বোধন করেন সিঙ্গার বাংলাদেশের এমডি এবং সিইও এম এইচ এম ফাইরোজ, বিপণন পরিচালক চন্দনা সামারাসিংহে, ব্লুএয়ার দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পরিচালক গীরিশ এবং ব্লুএয়ার মধ্যপ্রাচ্যে ও আফ্রিকার জিএম টি আর গণেশ। ব্লুএয়ারের নতুন পণ্য ৯৯ দশমিক ৭ শতাংশ বায়ুকণা ও গৃহপালিত পশুবাহিত অ্যার্লাজি দূর করে। উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গারের বিপণন পরিচালক চন্দনা সামারাসিংহে বলেন, ‘বাংলাদেশের চাহিদার কথা চিন্তা করেই সিঙ্গার ব্লুএয়ার এয়ার পিউরিফাইয়ার নিয়ে এসেছে।’

তিনি এ সময় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি রিপোর্টের তথ্য তুলে ধরে বলেন, বাংলাদেশে প্রতি ১০ মৃত্যুর ৫টির কারণ বায়ুদূষণজনিত রোগ। এই ভয়াবহতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শিশুদের। সিঙ্গারের ব্লুএয়ার এয়ার পিউরিফাইয়ার অভিভাবকদের চিন্তামুক্ত হওয়ার সুযোগ দেবে।

বাংলাদেশে পরিষ্কার বায়ুর স্বাস্থ্যগত উপকার সম্পর্কিত সচেতনতা ধীরে হলেও বাড়ছে, বলেন টি আর গণেশ। বিজ্ঞপ্তি