বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনকে শিল্পমন্ত্রী

চামড়া শিল্পনগরী হচ্ছে চট্টগ্রাম রাজশাহীতে

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, চামড়াশিল্পের দ্রুত বিকাশে চট্টগ্রাম ও রাজশাহীতে দুটি চামড়া শিল্পনগরীর নির্মাণকাজ চলছে। এ ছাড়া সাভারে ট্যানারিশিল্পের জন্য অত্যাধুনিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনাসহ সিইটিপি নির্মাণকাজ দ্রুত শেষ করার কাজও চলছে। 

গতকাল মঙ্গলবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সঙ্গে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, চামড়াশিল্পের অমিত সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক মান বজায় রেখে চামড়া পণ্য উৎপাদন করে বিদেশি ক্রেতাদের আকর্ষণ করতে হবে।