বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বিজিসিসিআইর সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেন বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) এক প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিসিসিআইয়ের সভাপতি ওমর সাদাত। প্রতিনিধিদল বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের ওপর মতামত বিনিময় করেন।

 দেশে বৈদেশিক বিনিয়োাগ কীভাবে আরও বাড়ানো যায়, তা নিয়ে মন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলটির আলোচনা হয়। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিজিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম মোর্শেদ ও মো. মুঈন উদ্দিন মজুমদার, পরিচালক ইবনুল ওয়ারা ও কুতুব উদ্দিন দুর্লভ এবং নির্বাহী পরিচালক এম এ মাতিন। বিজ্ঞপ্তি।