ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল বুধবার রাজধানীর মৌলভীবাজার ও গুলিস্তান এলাকায় বিএসটিআইর সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়।
মৌলভীবাজার এলাকার মোস্তফা এন্টারপ্রাইজ প্যাকেটজাত পণ্যের লেবেলে ওজন ও মূল্য উল্লেখ না করে পণ্য বাজারজাত করছে।
একই এলাকার ডিজিটাল স্কেল বিক্রয়কারী প্রতিষ্ঠান ডিজিটাল এন্টারপ্রাইজ বিএসটিআইর সরবরাহকারী সনদ ছাড়াই ডিজিটাল স্কেল বিক্রি করছে। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
এছাড়া গুলিস্তান এলাকার রেলওয়ে সুপার মার্কেটে মেসার্স কাকলী বস্ত্র বিতান, মেসার্স খান ব্রাদার্স ও মেসার্স এ. কে ট্রেডার্স কাপড় বিক্রিতে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায় ওজন ও পরিমাপ মানদ- লঙ্ঘন হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বিএসটিআইর এ অভিযানে
সংস্থাটির সহকারী পরিচালক
মো. রেজাউল করিমের নেতৃত্বে সহকারী পরিচালক মো. মোন্নাফ হোসেন, সঞ্জয় কুমার সরকার
ও পরিদর্শক মো. বেল্লাল হোসেন অংশ নেন।