ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় এবার লাইনে না দাঁড়িয়েও টিকিট কেনার সুযোগ করে দিয়েছে মেলার আয়োজক কর্তৃপক্ষ। এবারই প্রথম অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা রাখা হয়েছে। আগ্রহীরা যেকোনো স্থান থেকে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে টিকিট করতে পারবেন।লিখেছেন রবিউল কমল
কীভাবে অনলাইনে টিকিট কাটবেন
বাণিজ্যমেলার টিকিট কাটতে হলে প্রথমে মোবাইল ফোন বা কম্পিউটার থেকে www.e-dift.com প্রবেশ করতে হবে। এবার নির্দিষ্ট তথ্য দিয়ে গ্রাহককে তিনটি ধাপ পেরুতে হবে।
ধাপ-১
প্রথম ধাপে আপনার কয়টি টিকিট প্রয়োজন তা উল্লেখ করতে হবে।
যেমন : এখানে লিস্ট আকারে দেওয়া আছে। প্রাপ্তবয়স্ক বা অপ্রাপ্তবয়স্ক কতজনেরÑ তা উল্লেখ করতে হবে। শুধু সিলেক্ট করলেই হবে। এরপর আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে।
ধাপ-২
এই ধাপে আপনার ঠিকানা দিতে হবে। সেখানে আপনার নাম ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। এরপর পরবর্তী ধাপে যেতে হবে।
ধাপ-৩
তৃতীয় ধাপে টাকা পরিশোধের পালা। এটা শেষ হলেই আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে।
টাকা পরিশোধ হবে কীভাবে?
দুভাবে টাকা পরিশোধ করা যাবে। একটি মোবাইল ব্যাংকিং বিকাশ; আরেকটি ডেবিট বা ক্রেডিট কার্ড।
এ ছাড়া নির্দেশনা মোতাবেক গুগল প্লেস্টোর থেকে ঊ-উঞওঋ অ্যাপ ডাউনলোড করেও সেখান থেকে টিকিট কেনা যাবে।
এবার মেলায় নতুনত্ব আনতে ডিজিটাল টিকিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। সাধারণভাবে টিকিট বা বাণিজ্যমেলায় প্রবেশ মূল্য রাখা হয়েছে প্রাপ্তবয়স্কদের ৩০ টাকা আর অপ্রাপ্তবয়স্কদের ২০ টাকা। অনলাইনেও একই টাকা ধার্য করা হয়েছে। তবে চার্জ হিসেবে দর্শনার্থীকে ২ দশমিক ৩০ টাকা বাড়তি দিতে হবে।
মেলা প্রাঙ্গণে দুটি ‘ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার’ স্থাপন করা হয়েছে। মেলায় আসা দর্শনার্থীরা টাচ স্ক্রিনের মাধ্যমে উপস্থাপিত ডিজিটাল ম্যাপের বা ব্লো-আপ বোর্ডের মাধ্যমে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে কাক্সিক্ষত স্টল বা প্যাভিলিয়নের নাম, নম্বর, অবস্থান ও ডিরেকশন জানতে পারবেন।