সময়কে গুরুত্ব দিন মকর, সামান্য ভুলে ক্ষতি হতে পারে কর্কটের

মেষ: সময়কে গুরুত্ব দিন মকর, সামান্য ভুলে ক্ষতি হতে পারে কর্কটের

বৃষ: লেখালেখি ও সম্পাদনার কাজে অগ্রগতি ঘটবে। অন্যকে এ কাজে যুক্ত করতে পারেন চাইলে। যৌথকাজে সফলতা তো থাকবেই। উত্তেজনাপূর্ণ নতুন কিছু ঘটবে। তবে নিজের সামর্থ্যের বাইরে কিছু না করাই শ্রেয়।

মিথুন: দূরে কোথাও যাওয়ার ব্যাপারে ভাবছিলেন কয়েকদিন ধরে, আজকেই এর জন্য উপযুক্ত দিন। কাজে ব্যস্ত থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছেন। এবার একটু নিজেকে চাঙ্গা করে নিন। চাইলে কোনো কনসার্ট, খেলা দেখতে যেতেও পারেন।

কর্কট: অর্থ সম্পর্কিত কাগজপত্রের ব্যাপারে মনোযোগী হওয়া দরকার। সামান্য ভুলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। নতুন কিছু করে আনন্দময় করতে পারেন দিনটাকে। নতুন কোনো বই শুরু করতে পারেন বা কাছাকাছি কোথাও বেড়াতে যেতে পারেন।

সিংহ: মানসিক ও শারীরিকভাবে বেশ চাঙ্গা থাকবেন আজকে। কর্মস্থল অনলাইন সুবিধা নিশ্চিত করুন। পরিবারের প্রতি সময় বাড়িয়ে দিন আরও।

কন্যা: আজকে অর্থ উপার্জনের নতুন কোনো পথ খুলে যেতে পারে। সফলতার জন্য ঝুঁকি তো কিছুটা নিতেই হবে। তবে মাঠে নামার আগে বিস্তারিত সব দেখে নেওয়া উচিত। এ ছাড়া অন্যান্য দিনের মতোই কাটবে।

তুলা: আজকে রোমাঞ্চকর সময় উপভোগ করবেন। প্রিয়জনের সান্নিধ্য নিন। তাকে সুযোগ দিন আপনাকে আরও গভীরভাবে পেতে। ভবিষ্যত জীবন নিয়ে দুজনেই পরিকল্পনা করুন। ব্যস্ততায় সুন্দর মুহূর্ত নষ্ট করা উচিত হবে না।

বৃশ্চিক:  আপনি অনেকটা সংবেদনশীল। পুলিশী ঝামেলা থেকে দূরে থাকুন। থানা ও হাসপাতালে কর্মরত বন্ধুদের সঙ্গে ভালো যোগাযোগ রক্ষা করুন। কর্মস্থলের সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক রাখুন।

ধনু: আজকে বেশ ব্যস্ততায় কাটবে। কর্মস্থলে নানা কাজে দৌড়তে হতে পারে। দিনের শেষের ভাগে কোনো সুংবাদও পেতে পারেন। সুসংবাদ পেলে সবার সঙ্গে ভাগ করে নিতে ভুলবেন না।

মকর: নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। সময়কে গুরুত্ব দিন। প্রেম ও রোমাঞ্চ নিয়ে নিজের যোগ্যতা প্রকাশ করুন। কর্মস্থলে কিছুটা প্রতিকূল পরিস্থিতির স্বীকার হতে পারেন, পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগান।

কুম্ভ: যতই ব্যস্ত থাকুন অন্যকে দেওয়া প্রতিশ্রুতির প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে কর্মকাণ্ডে জড়ালে ভাল ফল পাবেন। কাজের প্রতি মনোযোগ বাড়ান আরো।

মীন: ধীরে ধীরে আপনার সমস্যা কাটতে শুরু করেছে। কাজের প্রতি মনোযোগ বাড়ছে আরো। মনে রাখবেন, জীবনকে ঠুনকো হিসেবে নেওয়া উচিত হবে না। এতে আপনার লক্ষ্য থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে পারেন।