শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন আক্কাচ উদ্দিন মোল্লা। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালক পর্ষদের ২৭৪তম সভায় একই সঙ্গে মোহাম্মদ ইউনুছ ও মো. আবদুল বারেক পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শিক্ষাজীবন শেষে আক্কাচ উদ্দিন মোল্লা তৈরি পোশাকশিল্প রপ্তানি খাতে কর্মজীবন শুরু করেন ও একাধিক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন।

আক্কাচ উদ্দিন মোল্লা রাসেল স্পিনিং মিলস, রাসেল গার্মেন্টস, ইকরাম স্যোয়েটার্স, রাসেল নিটিং, রাসেল ওয়াশিং প্লান্ট, শাহান কালাস, তানিয়া কটন মিলস এবং পিএনআর ফাসেনারের চেয়ারম্যান ও এমডি।  বিজ্ঞপ্তি