বর্তমানে কলকাতার এক নম্বর চিত্রনায়িকা নুসরাত জাহান। তিনি নাকি বিয়ে করেছেন বছর পাঁচেক আগে! কিন্তু সেই সম্পর্কের কথা কোনো দিনই স্বীকার করেননি। গুজব চলছিল পরকীয়ার। এখন শোনা যাচ্ছে, ডিভোর্স হয়েছে নায়িকার। এর জন্য সাবেক স্বামীকে দিতে হয়েছে টাকা। আনন্দবাজার পত্রিকা জানায়, এ মাসের দ্বিতীয় সপ্তাহে নুসরাত জাহান ও ভিক্টর ঘোষের মধ্যে আইনি বিচ্ছেদ হয়ে গেছে। এত দিন ভিক্টরকে স্রেফ ভালো বন্ধু হিসেবে পরিচয় দিতেন নুসরাত। কিন্তু বছরখানে ধরে তাদের সম্পর্কের অবনতি ঘটে। নায়িকার সঙ্গে এক প্রযোজকের ঘনিষ্ঠতা এবং তারপর এক শাড়ি ব্যবসায়ীর সঙ্গে প্রেম সব মিলিয়ে বিষয়টি ক্রমেই জটিল হয়ে যায়। অবশেষে ভিক্টরের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন নুসরাত। ডিভোর্স দেওয়ার জন্য নুসরাতের কাছে ভিক্টর মোটা অঙ্কের টাকা দাবি করেন।
এদিকে, চলতি বছরেই শাড়ি ব্যবসায়ীর সঙ্গে নুসরাতের বিয়ের কথাও শোনা যাচ্ছে। সে জন্য ডিভোর্স খুব জরুরি হয়ে পড়ে।
এ নিয়ে এই নায়িকা বলেন, ‘যারা আমার ডিভোর্স নিয়ে কথা বলছেন, আমার বিয়েতে কি তারা খেতে এসেছিলেন? ইদানীং আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক গুজব রটেছে। এতে আমার বা আমার পরিবারের কিছু এসে যায় না। কথাগুলো আমরা মানিও না।’