রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের শীতবস্ত্র বিতরণ

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের একটি সক্রিয় সামাজিক সংগঠন রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী (আরডিএন)। সংগঠনটি শুক্রবার বাৎসরিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রায় তিন শ কম্বল ও বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করে।

আরডিএন সূত্র জানায়, নোয়াখালী সদর, সুবর্ণচর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

তারা জানায়, গ্রুপের মেম্বারদের থেকে প্রাপ্ত অনুদানের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়।

গ্রুপের প্রতিষ্ঠাতা সৌমেন তপু বলেন, রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী গ্রুপের পক্ষ থেকে আমরা প্রতিবছর দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করি।

নোয়াখালী জেলার জনপ্রিয় ও  সামাজিক উন্নয়নমূলক ফেসবুক গ্রুপটি যারা মূলত বিভিন্ন ধরনের সামাজিক, শিক্ষামূলক ও সহায়তামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত।