৩৮ সাংবাদিকের বিরুদ্ধে পরোয়ানা সুদানে

সুদানের জাতীয় নিরাপত্তা কর্র্তৃপক্ষ দেশটির ৩৮ জন সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের বিরুদ্ধে সহিংসতায় ‘উসকানি’ এবং ‘মিথ্যা সংবাদ’ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। দেশটির স্থানীয় মিডিয়া সুদানিয়া টোয়েন্টিফোরের মতে, সুদানের স্টেট প্রসিকিউটরের অফিস থেকে অপরাধ আইনের ধারা ৬৬, ৬৯, ৭৭ এবং সাইবার অপরাধ আইনের ১৭ ধারায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারি পরোয়ানার শিকার ব্যক্তিদের মধ্যে ২৮ জনই সুদানের বাইরে বাস করেন। সুদানে সম্প্রতি আন্দোলন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে ওঠে সংবাদ প্রচারের অন্যতম মাধ্যম। সরকারি নিষেধাজ্ঞার কারণে মিডিয়াগুলো সহিংসতার খবর প্রকাশ না করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে যায়।