মেষ: প্রত্যাশা পূরণের যোগ প্রবল। আত্মীয় সমাগমের যোগ রয়েছে। কোনো আত্মীয়র কল্যাণে সমস্যা থেকে রক্ষা পাবেন। মায়ের শরীর ভালো হয়ে উঠবে।
বৃষ: কোনো মূল্যবান বস্তু হারিয়ে ফেলতে পারেন। বদনামের আশঙ্কা রয়েছে। অনৈতিক কাজের জন্য পস্তাতে হতে পারে। কর্মস্থলে কোনো রহস্যজনক জটিলতায় পড়তে পারেন।
মিথুন: অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে পারেন। পুলিশি হয়রানির সম্মুখীন হতে পারেন। ঋণগ্রস্তদের জন্য দিনটি ঝামেলাপূর্ণ।
কর্কট: পাওনা অর্থ হাতে আসতে পারে। চোখ সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। নব দম্পতির সন্তানলাভের চেষ্টায় সাফল্য আসতে পারে।
সিংহ: কোনো আশা পূরণ হতে পারে। গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন।
কন্যা: মানসিকভাবে কিছুটা অস্থির থাকতে পারেন। পারিবারিক ও দাম্পত্য কোনো বিষয়ে চিন্তা বাড়বে। যাত্রাপথে সতর্ক থাকুন।
তুলা: বড় ভাই বোনের কাছ থেকে কিছু সাহায্য পেয়ে যাবেন। ব্যবসা-বাণিজ্যে বকেয়া টাকা আদায় হতে পারে। কোনো বন্ধুর সঙ্গে ব্যবসায়িক বিষয়ে মনোমালিন্য হওয়ার আশঙ্কা প্রবল।
বৃশ্চিক: পরিকল্পনা মতো কাজে সাফল্য আসবে না। বরং কাজে অহেতুক বাধা বিপত্তি দেখা দেবে। উচ্চ শিক্ষায় সাফল্য পাবেন। বৈদেশিক বৃত্তি লাভের যোগ প্রবল।
ধনু: দিনটি ঝামেলায় শুরু হতে পারে। আজ আপনার কর্মের মূল্যায়ন হওয়ার সম্ভাবনা। বিদেশ থেকে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন।
মকর: আজ সামাজিক কাজে ঝামেলা দেখা দেবে। গোপন শত্রুতার কারণে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। কাজের লোকের কারণে ঝামেলায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা।
কুম্ভ: ব্যয় বৃদ্ধি পাবে। প্রবাসীরা কোনো বিষয় নিয়ে ঝামেলায় থাকতে পারেন। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা যান্ত্রিক ত্রুটি জনিত ঝামেলা মোকাবিলা করতে হবে। কোনো আইনগত জটিলতার সমাধান হওয়ার কথা থাকলেও তা হবে না।
মীন: পারিবারিক ক্ষেত্রে কিছু ঝামেলা হতে পারে। আত্মীয়র কারণে সাংসারিক ঝামেলা বৃদ্ধি পাবে। আবাসন সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে।